ফাইল ছবি
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের (ঘোড়া প্রতীক) বাসার সামনে দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বত্তরা। এবিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
শনিবার দিনগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার নাভারন ত্রিমোহিনী (কলোনী মোড়) গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, আমি রাতে নির্বাচনী গনসংযোগ শেষে বাসায় ঘুমিয়ে পড়ি। তারপর বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার বাড়ির সামনে পরপর দুটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ। আমি পরিবার নিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে উঠি। ধারণা করা হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দূর্বত্তরা আতঙ্কসৃষ্টির লক্ষে এধরণের ঘটনা ঘটাতে পারে।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, প্রার্থীর বাড়ীর সামনে রাতে দুটি বিষ্ফোরণ ঘটেছে। থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত পূর্কক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)