• সমগ্র বাংলা

ফরিদপুরে  ইটের রাস্তা পাকা করনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে পৌর এলাকার ২৬ নং ওয়ার্ডে দীর্ঘ দিনের অহেলিত ইটের রাস্তা সংস্কারের বিপরীতে পাকা করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ ই মে) দুপুরে শহরের বিলমামুদপুরের ভাঙ্গা সড়কের উপর দাড়িয়ে ভুক্তভোগী এলাকাবাসীরা এই কর্মসুচী পালন করে।

  সরেজমিনে গেলে জানা যায়, গত কয়েক দিন যাবৎ ফরিদপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ড ও ২১ নং ওয়ার্ডের (আংশিক) এর বিল মাহমুদপুর আব্দুল করিমের ডাংগি‌ মুন্সির দোকান থেকে ‌ চর কমলাপুর  রাজুর দোকান পর্যন্ত ইটের রাস্তা সংস্কারের কাজ চলছে। পৌরসভার পক্ষ থেকে কার্পেটিং রাস্তা করে দেবার প্রতিশ্রুতি থাকলেও সেটা না করায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ইটের রাস্তার সংস্কার কাজ বন্ধ করে দিয়ে মানববন্ধন ও মিছিল করে।

মানববন্ধনে বক্তারা জানান, পৌর এলাকার মুন্সির দোকান থেকে ‌রাজুর দোকান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবত ‌ ‌বেহাল অবস্থার মধ্যে রয়েছে। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যায় ‌ চলাচল করতে পারিনা। এ পর্যন্ত রাস্তাটা অনেকবারই ইট সোলিং দিয়ে রিপেয়ারিং করা হয়েছে। এ রিপেয়ারিং কোন ভাবেই থাকে না।  জনদুর্ভোগ লাঘব করতে দ্রুত পাকা সড়ক নির্মানের দাবি এলাকাবাসীর। হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা সড়কের দাবি জানান তারা। 

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম মিয়া, এনামুল শেখ, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ শেখ আকাশ, শেখ মেহেদী হাসান মামুন, মোহাম্মদ সেখ আলমগীর , মোঃ আজাদ খান প্রমূখ। এসময় এলাকার নারী পুরুষসহ সকল শ্রেনীর মানুষ অংশ নেয়।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo