• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে প্রার্থীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র দাখিলকারী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধি ও নির্বাচন কমিশনের নির্দেশনাসমূহ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপের মত তৃতীয় ধাপেও সকল প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী আগামী ২৯ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৬ মে থেকে ৮মের মধ্যে রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১২ মে। ১৩ মে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ ও ২৯ মে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।

উক্ত অবহিতকরণ অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার (অতিঃ দাঃ) মোহাম্মদ ফারুক মিয়া, সহকারী নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান প্রমুখ। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo