• সমগ্র বাংলা

চাটমোহরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ও চাটমোহর উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমানের চাটমোহর আগমণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান। 

সভায় বক্তব্যদেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী, প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল।

মতবিনিময় সভায় মহাপরিচালক মিজানুর রহমান চাটমোহরে তাঁর চাকুরিকালনি সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, সারা জীবন সততার সাথে চলার চেষ্টা করছি।চাটমোহরের জন্য কিছু করতে পারলে, আমার ভালো লাগবে। সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, প্রাণি সম্পাদক কর্মকর্তা স্বপন কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মো. মিজানুর রহমান তাঁর নিজ হাতে গড়ে তোলা উপজেলার বোঁথর গ্রামে শেহরোজ জামে মসজিদে পবিত্র জুমআ’র নামাজ আদায় করেন এবং সেখানকার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo