• সমগ্র বাংলা

ফরিদপুরে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সুপেয় ও পানি খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ রা মে) দুপুরে  পৌর আওয়ামী লীগের  আহবায়ক সাঈদউদ্দিন সাঈদের সভাপতিত্বে শহরের জনতা ব্যাংকের মোড়ে  চলমান তীব্র তাপদাহে পথচারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি,  ফারুক হোসেন,  সুমন মজুমদার, প্রণব কুমার মুখার্জি প্রমূখ উপস্থিত ছিলেন।পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত পথসভায় বক্তারা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সাধারণ মানুষের কষ্ট লাঘবে কাজ করে।

দেশে চলমান তীব্র তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী  সহযোগিতা ও চেষ্টা  করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo