• সমগ্র বাংলা

চাটমোহরে ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রোকনুজ্জামান উপজেলার বিলচলন ইউনিয়নের কৃষক শামসুল হোসেনের হাতে ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার ও কবুতা কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  উপজেলা কৃষি কর্মকর্তা এ মাসুম বিল্লাহ জানান, সরকার কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ জোরদার করতে ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছেন।

এর অংশ হিসেবে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের কৃষক শামসুল হোসেনকে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। এ যন্ত্রের সাহায্যে একই সাথে ধান-গম কাটাই ও মাড়াই করা যায়। এতে করে কৃষকের শ্রম এবং সময় উভয়ের সাশ্রয় হবে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo