প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রচন্ড দাবদাহের মধ্যে মাঠে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে দুলাল উদ্দিন সরদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার শিমুলিয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটেছে। নিহত দুলাল উদ্দিন সরদার ওই গ্রামের কশরত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুলাল উদ্দিন সরদার বুধবার তার বাড়ির কাছে মাঠে ধান কাটতে যান। এদিন দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে যান। তাৎক্ষণিক ভাবে তাকে মাঠ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রওশন হ্যাপি বলেন, কৃষক দুলালকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে তিনি মাঠের মধ্যেই মারা গিয়েছিলেন। তবে তার লো প্রেশার ছিল বলেও জানিয়েছে স্বজনরা।
এদিকে, গত তিন সপ্তাহ ধরে চলমান দাবদাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত মঙ্গলবার জেলার বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস। আর এই দাবদাহে গত এক সপ্তাহের মধ্যে হিটস্ট্রোকে মোট চারজনের মৃত্যু হলো।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)