ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিক্সার ধাক্কায় রবিউল ইসলাম(১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শিশু রবিউল আন্ধারিঝাড় ইউনিয়নের ফকিরটারি গ্রামের সাজু মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে খাবার খেতে বাড়ি যাওয়ার জন্য আন্ধারিঝাড় ইউনিয়নের ফকিরটারি এলাকায় পৌঁছায় শিশু রবিউল। এসময় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোর ধাক্কায় গুরুত্বর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)