ছবিঃ সিএনআই
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাণীনগর শাখার আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাণীনগর শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা পূর্ব শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাছির উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাণীনগর মৎস্যজীবী ট্রেড ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন, রাণীনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকসহ অনেকেই।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)