• সমগ্র বাংলা

উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ “শেখ হাসিনার ইনোভেশন, ড্রেজিং করে নদী শাসন’’ এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লার হাট পয়েন্টে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

এ সময় উপস্থিত ছিলেন- পাউবোর খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) শফিকুল ইসলাম, পাউবোর দিনাজপুর জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ শওকত আলী, পাউবোর গাইবান্ধা জেলার নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মনিরুল ইসলাম, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া প্রমুখ।

 উল্লেখ্য, পাউবো গাইবান্ধা জেলার ড্রেজার অপারেশন বিভাগের বাস্তবায়নে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ডানতীরে ৩৯.৬০০ হতে ৪০.৪০০ কি. মি. পর্যন্ত ড্রেজিং করা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo