• সমগ্র বাংলা

কুড়িগ্রামের সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আটক বাদল মিয়া(২৭) ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সীমান্তবর্তী নট্টবাড়ী করলা গ্রামের জাহিদুল মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার রাতে ভারত থেকে অবৈধভাবে ফুলবাড়ী সীমান্ত দিয়ে প্রবেশ করে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে ঘুরাফেরা করছিল ভারতীয় নাগরিক বাদল মিয়া। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বাজার থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করে। পরে রাত ১২ টার দিকে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে ওই ভারতীয় নাগরিককে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo