ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: সারাদেশে চলমান তীব্র তাপদাহে সাধারণ পথচারী ও দিনমজুরদের একটু স্বস্তি ও প্রশান্তি দিতে তাদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে ফরিদপুর মহানগর কৃষকদল।রোববার (২৮ শে এপ্রিল) দুপুরে শহরের কোর্ট চত্বর এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে প্রয়োজনীয় পানি ও স্যালাইন বিতরণ করে তারা।
মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ জানান, তীব্র তাপাদহে আমাদের মহানগর কৃষকদলের এ বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, একইসময়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শহরের থানা রোডে পথচারীদের মাঝে খাবার পানি বিতরণ করে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)