• সমগ্র বাংলা

গোপালপুরে বিলের মধ্যে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হিট ষ্টোকে আক্রান্ত হচ্ছে মানুষ, প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলের। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, রবিবার সকাল ৯টায় দক্ষিণ গোপালপুর মন্ডলবাড়ি জামে মসজিদ কতৃপক্ষের আয়োজনে হেলেঞ্চা বিলের মধ্যে ইসতিসকা নামাজের আয়োজন করা হয়।

এতে ইমামতি, খুৎবা প্রদান এবং দোয়া পরিচালনা করেন ২০১ গম্বুজ মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুল্লাহ আল মামুন। গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানাসহ দক্ষিণ গোপালপুর, ভুঞারপাড়া, সুন্দর এবং মাদারজানী গ্রামের আনুমানিক ৭শতাধিক মানুষ অংশ নেন।

ইসতিসকা শব্দের অর্থ পানি প্রার্থনা করা বা বৃষ্টির জন্য দোয়া করা। যখন অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে; নদী-খাল-জলাশয় শুকিয়ে যায়; মাঠে ফসলের ক্ষতি হয়; গাছপালা, উদ্ভিদ ও তৃণলতা জীর্ণ হয়ে যায়, জীবজন্তু ও পশুপাখির কষ্টের সীমা থাকে না; এমন বিপর্যয় থেকে রেহাই পেতে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। অতীত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতিভরে বৃষ্টির জন্য প্রার্থনা জানানোকে ইসতিসকা বলা হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৩)

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo