• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর জেলা স্কুল বড় মাঠে  তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।আজ শনিবার  (২৭ এপ্রিল) সকাল ৯ টায় ইমামতি,  খুতবা ও মোনাজাত প্রদান করেন,মাওলানা মোঃ- খলিলুল্লাহ, ঠাকুরগাঁও জেল খানার ইমাম।

শীতপ্রবণ জেলা ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন জনজীবন।  তীব্র থেকে তীব্রতর তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে জেলার মানুষ কে । তাপ প্রবাহের কারণে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। মাঠে কাজ করা দুর্বিষহ হয়ে পড়েছে কৃষকরা। হাসপাতালে বেড়েছে শিশু- বৃদ্ধ রোগীর সংখ্যা। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় নামাজ আদায় করেন মুসল্লিরা। 

নামাজ আদায় করতে আসা জাফর উল্লাহ  জালালি জানান, এ-ই রোদে ৫ মিনিট থাকা যায় না। শরীর ঝলসে যাওয়ার মতন অবস্থা, বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম। যদি আল্লাহ তাওয়ালা আমাদের প্রতি রহম করেন তবে স্বস্তি ফিরবে। 

নামাজের পরে খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা হয় মোনাজাতে মুসল্লিরা ওঝরে তাদের চোখের পানি ফেলে এক পশলা রহমতের বৃষ্টির জন্য মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া প্রার্থনা করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo