• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইয়াকুর (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। ২৬ এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই গ্রামের নাজাতের গোষ্ঠীর মৃত আবদুল্লাহর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নরসিংসার গ্রামে নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে সামিউন বাসির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নরসিংসার পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পশ্চিম পাড়া দল বাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে। এসময় উত্তর পাড়া দলের কয়েকজন বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে নাজাতের গোষ্ঠীর কুদ্দুস মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ইয়াকুব, জুয়েল, কামাল,আরমান সহ ৫ জন আহত হন। তাদরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, হত্যার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo