• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে গা‌ড়ি চাপায় ২ সব‌জি বি‌ক্রেতা নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আ‌রিচা মহাসড়‌কের মানিকগঞ্জের সাটু‌রিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছে।  শুক্রবার (২৬ এপ্রিল) সকালের দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাটু‌রিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হ‌লো, মা‌নিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) ও একই এলাকার আব্দুস সামাদের ছেলে সানোয়ার হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি ক্রয় করে আব্দুস সালাম এবং ছানোয়ার হোসেন নিজ এলাকায় যাচ্ছিল। পথি মধ্যে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের বহন করা ভ্যানটিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যান চালক রাস্তার পাশে পড়ে গেলেও ওই দুই সবজি বিক্রেতার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo