ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্ম প্রাণ মুসল্লীরা। গত কয়েকদিন যাবত ফরিদপুর জেলায় তীব্র তাপ দাহে অতিষ্ঠ জনজীবন। কোনভাবেই কমছে না তাপমাত্রা । আর তা থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির প্রত্যাশায় এ নামাজের আয়োজন।
বৃহস্পতিবার ( ২৫ শে এপ্রিল) দুপুরে শহরের চানমারির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈমান কল্যাণ ফাউন্ডেশন ও বৃহত্তর ফরিদপুর কওমি ওলামা পরিষদের উদ্যোগে এ নামাজ প্রার্থনার আদায় করা হয়। নামাজে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া আরাবিয়া শামসুল আলম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোঃ কামরুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হযরত মুহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা কবির আহমেদ। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ। উল্লেখ্য, দুই রাকাত নামাজ, খুতবা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)