• সমগ্র বাংলা

তীব্র গরম থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিস্কার সালাত আদায় ও দোয়া প্রার্থনা করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে এগারটার সময় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ আদায় করা হয়। ইস্তিস্কার সালাতের ঈমামের দায়িত্ব পালন করেন মাওলানা আবদুর রহমান। নামাজে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় আল্লাহর কাছে তাপদাহ নিবারন ও বৃষ্টির জন্য প্রার্থনা করে মুসলমান সম্প্রদায় কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুরে রহিম স্টিল কোম্পানির মসজিদ মাঠে বেলা ১১টায় বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ আদায় করেন মুসুল্লিরা। অংশ নেওয়া মুসল্লিরা বলেন আমরা আল্লাহর নিকট বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে অংশ গ্রহণ করে দোয়া প্রার্থনা করেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করে অবশ্যই রহমতের বৃষ্টি দান করবেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo