ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে হিট স্ট্রোকে নজির হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রোকোনুজ্জামান সরকার।
মেম্বার রোকোনুজ্জামান সরকার জানান, রমনা ব্যাপারীপাড়া গ্রামের মৃত: আছুরুল্ল্যাহ ব্যাপারীর ছেলে নজির হোসেনের বসতভিটা চিলমারী নৌ-বন্দর সম্প্রসারণ কাজে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে একোয়ার করা হচ্ছিল। এ নিয়ে তিনি চিন্তিত ছিলেন। এছাড়াও সকাল থেকে প্রচন্ড দাবদাহের কারণে তিনি বারবার পানি খাচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি অচেতন হয়ে পরে যান। এর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)