• সমগ্র বাংলা

বৃষ্টি কামনায় ফরিদপুরে খোলা মাঠের মধ্যে বিশেষ নামাজ আদায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকূলে। এ অবস্থায় ফরিদপুরের সালথা উপজেলায় ( সালাতুল ইসতিসকার ) বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য বুধবার  (২৪ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়। নামাজে উপজেলার দুইশতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। 

 নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়।

বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের  ইমাম মুফতি রবিউল ইসলাম।

বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী মুফতি রবিউল ইসলাম জানান, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা'আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আল্লাহ আমাদের মঙ্গল করুক,  (আমিন) । 

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo