প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে এলজিইডি কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মো: আব্দুল মজিদ নামে এক এলজিইডির উপ সহকারী প্রকৌশলী নিহত হয়েছে।
নিহত মো. আব্দুল মজিদ শিবালয় উপজেলার কাতরাশিন এলাকার মৃত হাশেম আলীর ছেলে। সে ঘিওর উপজেলা পরিষদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশায় তার শহরের বাড়িতে ফিরছিল। জেলা এলজিইডি কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল তার অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিল হোসেন বলেন, তিনি রিকশাযোগে বেউথা বাজার থেকে মানিকগঞ্জ শহরের নিজ বাড়িতে ফিরছিল। এ সময় এলজিইডি কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)