ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল সংস্কার কাজে মাটি খননের সময় দুইটি মাইন, একটি মর্টারসেল ও একটি থ্রী নট থ্রী রাইফেলের ভগ্নাংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কিশোগঞ্জ উপজেলার সিটরাজিব গ্রামে একটি পতিত জমি খননের সময় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মুক্তিযুদ্ধের সময় উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল। উদ্ধারকৃত রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন ও মর্টারসেলটি তাজা রয়েছে।
এ বিষয়ে নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর জানান, বর্তমানে ঘটনাস্থলটি পুলিশের নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছে। নিকটস্থ ক্যান্টনমেন্টের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে এসব মাইন ও মর্টারসেল নিস্ক্রিয় করবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)