ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের ২ জন সদস্যের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ এপ্রিল) বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী জেলা পুলিশের ২ সদস্যকে সম্মাননা স্বারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ সাব্বির আশিকুল আলম চৌধুরী পিপিএম কুড়িগ্রাম জেলা পুলিশ থেকে ঢাকা রেঞ্জ ও সার্জেন্ট মোঃ সুজন রেজাকে কুড়িগ্রাম জেলা পুলিশ থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ডিআইও-১ মোঃ আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, টিআই (প্রশাসন) বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)