প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নলকূপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক নলকূপ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক (৪৫) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মরা গাগলা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
নিহতের সহযোগী রেজাউল ও মজিদুল জানান, আয়রন মুক্ত নলকুপ বসানোর জন্য হেড মিস্ত্রী আজিজুল হক সাত জন সহযোগী নিয়ে শনিবার সকালে শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের হারুন মিয়ার বাড়ীতে আসেন। সেখানে লোহার পাইপ দিয়ে নলকুপ বসানোর সময় অসাবধানতা বশত পাইপ বিদ্যুত্যের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরতর আহত হন। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়রা তাকে মৃত ঘোষনা করেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)