ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনা-রাজশাহী মহাসড়কের সিংগা বাইপাস নামক স্থানে একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক শালগাড়ীয়া মেরিল বাইপাস শামসুলের ছেলে দুখু মিয়া (৩৫) ও একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে রমজান আলী (৫০)।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, শনিবার রাত ১০টার দিকে রাজশাহীর দিকে একটি অ্যাম্বুলেন্স যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)