প্রতীকী ছবি
ফেনী প্রতিনিধিঃ তীব্র তাপদাহের কারণে নৌ সৈনিক আবুল হাসান মুহুরি নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর থেকে সে নিখোঁজ ছিল। ফেনীর মুহুরি নদীতে নিখোঁজ হওয়ার ৯ঘন্টা পর নৌবাহিনীর এক সৈনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ওসি।
জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) দুপুরে মুহুরী নদীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর অংশে গোসল করতে গিয়ে নিখোঁজ হন নৌ সৈনিক আবুল হাসান (২২)। খবর পেয়ে দমকল বাহিনী ও চট্টগ্রাম থেকে আশা নৌ বাহিনীর ডুবুরি দল ৯ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন।
নৌ সৈনিক আবুল হাসান ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌ ঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
নিহতের পিতা আবুল খায়ের জানিয়েছেন, হাসান ছুটিতে এসেছিল। তীব্র তাপদাহের কারণে সে দুপুরে মুহুরি নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর থেকে সে নিখোঁজ ছিল।
হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন খান বলেন, স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আশা নৌ বাহিনীর ডুবুরি দল রাত ৯টার দিকে লাশ উদ্ধার করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)