ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধিঃ বন্দর নগরী চট্টগ্রামে লরির ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে প্রান গেল ১৮ মাসের শিশু তায়েবার।
জানা যায়,জেলার পতেংগা হিন্দুপাড়া ভারেটেকস ডিপুর সামনে রিকসা করে আজ ২০ এপ্রিল দুপুর সোয়া ১২ টায় তায়েবার পিতা-মাতার সাথে রিকসা করে যাবার কালে বে-পরোয়া লরি রিকসাকে সজোরে ধাক্কা দিলে মায়ের কোল থেকে ছিটকে নীচে পড়ে যায় ১৮ মাসের শিশু তছলিমা হাসান তায়েবা (১৮ মাস)। তায়েবা ই,পি জেড এলাকার কবির গলি নিবাসী মোহাম্মদ হাসান এর আদরের শিশু কন্যা।
গুরুতর আহত তায়েবাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তায়েবাকে মৃত ঘোষনা করেন।
পতেংগা থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম বলেন-কাটগড় বায়তুন নুর জামে মসজিদের বিপরীতে ১৮ মাসের কন্যা শিশু কে রিকসা যোগে যাবার কালে দ্রূতগতিতে ছুটে আসা লরির ধাক্কায় রিকসায় মা-বাবার সাথে থাকা তায়েবা মায়ের কোল থেকে পড়ে প্রান হরায়। চট্ট-মেট্রো-ঢ়-৮১- ৪৪৯৭ নং ধারী উক্ত লরি ও চালক সালাউদ্দিন (২৫)কে আটক করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)