• সমগ্র বাংলা

কুড়িগ্রামে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ভোরে টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ের আজম আলী (৩৪) নামে এক কৃষক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার ভোরে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আজম আলী ওই এলাকায় মোজাম্মেল হকের ছেলে। তবে পূর্বে তিনি একই ইউনিয়নের লালচামারচর এলাকায় ছিলেন। নদীভাঙনের পর তিনি ছালিপাড়ায় বসবাস করছিলেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার প্রতিবেশী ফয়জার হোসেন । তিনি বলেন, আজ ফজরের আযানের সময় আজম আলী নিজ বাড়ীর টয়লেটে যাচ্ছিলেন। এসময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিয়ে গর্তে ঢুকে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী গ্রামের সৈয়দ জামান নামের এক ওঝার বাড়ীতে নিয়ে যায়। ওঝার ঝাড়-ফুঁকে কাজ না হওয়ায় আযম আলীকে চিলমারী স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo