প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে মোঃ জুবায়ের (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (১৭ এপ্রিল) রাতে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত জুবায়ের বন্দর উপজেলার উত্তর কুশিয়ারা গ্রামের নূরুজ্জামানের ভাড়াটিয়া শাহনেওয়াজের ছেলে।
এলাকাবাসী জানান, কয়েকদিন যাবত জুবায়ের তার বাবার কাছে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে আসছিলো । দরিদ্র বাবার পক্ষে কিনে দেওয়া সম্ভব না হওয়ায় অভিমান করে জুবায়ের। এরপর বুধবার রাতে তার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল জানান, এ ব্যাপারে বন্দর থানায় (অপমৃত্যু) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)