ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরে প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই অনুষ্ঠান উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও চাটমোহর উপজেলা প্রানীসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আর সি এন এন্ড বি এস এন স্কুলের বালুচর খেলার মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও) মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, সাবেক পৌর মেয়ের মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ প্রমূখ।
এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধিজন ও খামারিরা উপস্থিত ছিলেন।
প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনীতে মোট ৩০ টি স্ট্রলে গরু, ছাগল, ঘোরা, ভেড়া, গারোল নিয়ে খামারিরা অংশগ্রহণ করে।
দিনব্যাপী মেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)