ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠিত সম্পাদক পরিষদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক রেহেনা আকতার। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু, সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য সুরুয খান, পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, সহ সভাপতি মাহবুবুল আলম জুয়েল, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন, দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক এফ এম ফজলুল হক, সদস্য জয়নাল আবেদীন বাবুল ও আক্তার হোসেন মিলন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, একটি জেলার উন্নয়নে স্থানীয় পত্রিকা একটি বড় ভূমিকা পালন করে। স্থানীয় এসব পত্রিকার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক সংবাদের পাশাপাশি জেলার অনেক গুরুত্বপূর্ণ সংবাদ জানা যায়। এ সময় তিনি নব গঠিত সম্পাদক পরিষদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)