ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামের পতেংগায় আউটার রিং রোড়ে গতকাল সোমবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রান হারিয়েছে । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, আজ মংগলবার বেলা ১১টায় গত মধ্যরাতে পতেংগায় সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। লাশ এখন চমেক মর্গে রয়েছে ।
পতেংগা থানার অফিসার ইনচার্জ কবিরুল ইসলাম জানান, মধ্যরাতে সড়ক বিভাজকের সংগে একটি পাজেরো গাড়ীর ধাক্কা লাগায় দুর্ঘটনায় এ (বিদেশী নাগরিক ) শিক্ষার্র্থী প্রান হারায়। নিহত নারী (২৫) লাউসের নাগরিক ও এশিয়ান ইউনভাসিটি ফর উইম্যানের শিক্ষার্থী ছিল। তার সাথে আরো দুইজন আহত হয়। আহতরা সম্পর্কে ভাই-বোন। আহতরা বেসরকারী হাসপাতালে চিকিৎসারত রয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)