• সমগ্র বাংলা

ফরিদপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে মোছা: রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা ওই গ্রামের ইমরান শেখের স্ত্রী। 

নিহতের পারিবারিক  ও পুলিশ সূত্রে জানা যায়, রুমার স্বামী তাকে তার বাবার বাড়ির লোকজনের সাথে কথা বলতে দিতো না। মাঝে মাঝে এই নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত এবং তাকে মারধর করত। যার কারণে আজ সকালে রুমা রাগ-অভিমানের বশবর্তী হয়ে তার স্বামীর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ওই গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের টিন কেটে ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo