ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে বাঙালিদের সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপিত হয়। কুড়িগ্রাম ডিসি অফিস পুকুর পাড় সংলগ্ন মুক্ত মঞ্চ প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ ১৪৩১।
সংগীত, র্যালী, আলোচনায় সকল পর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, বীর প্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক এসএম হারুন অর রশীদ লাল, আওয়ামী লীগের সহসভাপতি সাইদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, নাগরিক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশের সরব উপস্থিতি ও নিচ্ছিদ্র নিরাপত্তা ছিল সার্বক্ষনিক। এছাড়াও মঙ্গল শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিলো জেলা পুলিশের সুসজ্জিত বাদক দল। পাশাপাশি কুড়িগ্রাম জেলায় সকল থানায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)