ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নীস্নানে শুচি হোক ধরা স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক গোলাম মওলা। শোভাযাত্রায় ঢাক-ঢোল, রঙবেরঙের বেলুন, প্ল্যাকার্ড, ফেস্টুন ও বাদ্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দেয় নানা বয়সী ও নানা শ্রেণি-পেশার মানুষ।। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও অংশ নেয়। পরে শিল্পকলা ও শিশু একাডেমির শিল্পীরা নাচ ও গান পরিবেশন করে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)