• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঠাকুরগাঁও‌য়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও তিন আরোহী। আহ‌ত‌দের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ‌নিবার (১৩ এপ্রিল) বিকেল সা‌ড়ে ৪টার দিকে সদ‌রের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জগন্নাথপুর ইউনিয়‌নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছে‌লে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলা‌মের ছে‌লে মোস্তা‌ফিজুর রহমান (২৬)।

জানা যায়, নয়ন ইসলাম বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলে করে খোঁচাবা‌ড়ি বাজা‌রে যা‌চ্ছি‌লেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মোস্তা‌ফিজুর রহমানের মোটরসাইকেলের সঙ্গে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নয়ন। এরপর স্থানীয়রা আহত মোস্তা‌ফিজুর ও তার সঙ্গী‌দের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তা‌ফিজুরকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফি‌রোজ সাংবাদিক কে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo