ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুরে দু'টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রাম এবং রাজীবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের করাতিপাড়া গ্রামে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা বলেন, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদের নামাজ আদায় করেছি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে সকাল সাড়ে ৮টায় স্থানীয় মুসল্লিরা ঈদ উদযাপন করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)