ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্যের ইচ্ছা অনুযায়ী তার মরণোত্তর দেহদান করেছেন পরিবারের সদস্যরা। শনিবার(৬ই এপ্রিল) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে তাঁর ছেলে ও নিকট আত্মীয়স্বজনেরা যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে হস্তান্তর করে।
এ মরণোত্তর দেহ দানের সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবার দিক নির্দেশনায় কলেজের এনাটমি বিভাগ কর্তৃক তাঁর মরদেহ কৃতজ্ঞতা ও যথাযথ সম্মানের সাথে গ্রহণ করে । এছাড়া মরদেহ সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ সময় এনাটমি বিভাগের বিভাগীয় প্রাধান ডা. জোবায়ের মাহমুদ খান, শিক্ষকবৃন্দ, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ মহান স্বাধীনতা সংগ্রামে এই বীর মুক্তিযোদ্ধার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং যথাযথ সম্মান ও মর্যাদাসহকারে তাঁর মরণোত্তর দেহ ব্যবহার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য , বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়, কোটালিপাড়া, গোপালগঞ্জ এর সাবেক প্রধান শিক্ষক । তিনি গত ৫ এপ্রিল ২৪ইং ( শুক্রবার) ৭৮ বছর বয়সে পরলোকগমন করেন। এর আগে তিনি চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের স্বার্থে গত ২ জানুয়ারি ২২ইং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরে মরণোত্তর দেহদানের জন্য অঙ্গীকারবদ্ধ হন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)