• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ধলাই খাল ব্রীজ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তার ধলাই খালের উপর নির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয়েছে। শনিবার জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এ ব্রীজের শুভ উদ্বোধন করেন। 

জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৯৪ লক্ষ ১৮হাজার ৪০৩ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ বিশিষ্ট এই ব্রীজটি খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তায় ধলাই খালের উপর নির্মান করা হয়। মেসার্স তাইফা কনস্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠান এ ব্রিজের নির্মান কাজ সম্পন্ন করেছে। 

ব্রীজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, আঠারবাড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল, ঠিকাদার শরাফত মিয়া প্রমুখ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo