• সমগ্র বাংলা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।

হাতিয়া ইউনিয়নের ৬ হাজার ৮শ’ ৭৪ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৭৪০ মে. টন চাল বিতরণ করা হবে। চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার লোকমান হোসেন, ইউপি সদস্য শাহ আলম, আব্দুল লতিফ, সাইফুর রহমান, আব্দুর রব, ইউপি সচিব হারুন অর রশিদ ও হিসাব সহকারী আনোয়ার পারভেজ প্রমুখ।

এদিকে উলিপুর পৌরসভায় শনিবার (৬ এপ্রিল) সকালে ৩ হাজার ৮১জন মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়। চাল বিতরনের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ও পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু প্রমুখ।

জানা গেছে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮৬ হাজার ৯৬ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হবে।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo