• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়ায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থী খুন

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে মসজিদে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্ৰামে এ ঘটনা ঘটে। 

নিহত রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে। সে এই বছর দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, নিজ গ্রামের পাতাঞ্জো জামে মসজিদে তারাবির আট রাকাত নামাজ পরে বাড়ি ফিরছিল রেদোয়ান৷ এই সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রেখে যায়। রাত ১০ টার দিকে তারাবির নামাজ শেষে মুসল্লীরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রেদোয়ানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়৷ 

পুলিশ পরিদর্শক আশরাফুল আলম আরও বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত হতে পারে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে৷

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo