• সমগ্র বাংলা

রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পারইল ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও গরীব মানুষদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইউনিয়নের ২হাজার ১শত জন মানুষ বিনামূল্যে ১০কেজি করে চাল পাচ্ছেন।

বৃহস্পতিবার (০৪এপ্রিল) সকালে পারইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো: জাহিদুর রহমান (জাহিদ ফকির)। এসময় সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ইমান হোসেন, মেম্বার সাইফুল ইসলাম তোফা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা সুবিধাভোগীদের উদ্দেশ্য করে বলেন মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব, অসহায়, হতদরিদ্র মানুষরা যেন পবিত্র ইদুল ফিতর ভালো ভাবে করতে পারেন সেই লক্ষে বিনামূল্যে ইদ উপহার হিসেবে এই চাল দিচ্ছেন। তাই উপহারের জিনিস রাস্তায় বিক্রি না করে বাড়িতে নিয়ে যাওয়ার আহŸান জানান। আর যদি এই উপহার কারো প্রয়োজন না হয় তাহলে পাশের গরীব মানুষকে উপহার হিসেবে প্রদান করার প্রতি অনুরোধ জানানো হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo