• লিড নিউজ
  • সমগ্র বাংলা

যান্ত্রিক ত্রুটির কারনে ধানক্ষেতে আছড়ে পড়লো প্রশিক্ষণ বিমান! 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের বিলের মধ্যে একটি ধানক্ষেতে আছড়ে পড়েছে বাংলদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ঘটনার সময়ে ঐ বিমানে থাকা দুইজন পাইলটই অক্ষত অবস্থায় আছেন। ঘটনার পরপরই বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে দুজন পাইলটকে উদ্ধার করে যশোর নিয়ে গেছেন। বুধবার দুুপর ২ টা ৫৪ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের ধান খেতে এটি পড়ে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটির নম্বর ২৭২০।প্রশিক্ষণ বিমানটি যশোর বিমান বন্দর থেকে ১.৩৪ মিনিটে আকাশে উড়ে। 

স্থানীয় লোকজন জানায়, দুুপর আড়াইটার দিকে  তারাশি গ্রামের উপর দিয়ে বিমানটি উড়ছিলো। অনেক নীচে চলে আসায় খুব কাছে আসা বিমানটি দেখে তার আকঙ্কিত হয়ে পড়েন। পরে পাশে একটি ধানক্ষেতে কয়েক দফা নিয়ন্ত্রনের চেষ্টা করে একটি ক্ষেতের আইলে আটকে থেমে যায় বিমানটি। এ ঘটনার পরপরই একটি হেলিকপ্টার এসে বিমানে থাকা দুই পাইলটকে উদ্ধার করে নিয়ে যায়। বিমানটি হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঘটনাস্থলে বিমান বাহিনীর তবে তারা দূর্ঘটনার বিষয়ে কিছু বলতে রাজী হননি। বিকালে বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিম এসে বিমানটি খুলে নিয়ে যাবার চেষ্টা করছে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মাসুদ রানা জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রæটির কারণে ধান খেতে বিমানটি জরুরি অবতরণ করে। পরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টর এসে দুই পাইলটকে নিয়ে গেছে। তাঁরা হলেন স্কোয়াড্রন লিডার নাদিম ও স্কোয়াড্রন লিডার মাহফুজ। 

সিংক-  সাজেদুল ইসলাম (ওসি তদন্ত নড়াইল সদর থানা) যান্ত্রিক ত্রæটির কারণে নড়াইল সদরের তারাশি  এলাকায় বিলের মধ্যে একটি প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার  সুস্থ আছেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo