• সমগ্র বাংলা

রাণীনগরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে মোট চার ব্যাচ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে চার ব্যাচে আটটি ইউনিয়নের মোট ১২০জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাণীনগর এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মাহমুদুল হাসান ফারুক।

এছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কেএম মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় কন্দাল জাতীয় বিভিন্ন ফসল চাষে কিভাবে অল্প সময় ও কম খরচে বেশি লাভবান হওয়া যায় এবং কিভাবে যত্ন নিলে বাম্পার ফলন পাওয়া সম্ভব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এমন প্রশিক্ষণ একজন আদর্শবান কৃষকের জন্য অত্যন্ উপকারী হিসেবে আখ্যায়িত করে প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান মাঠে সঠিক ভাবে প্রয়োগ করে কন্দাল জাতীয় ফসলের ফলন বৃদ্ধি করার প্রতি আহ্বান জানানো হয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo