ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজার ছয়টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল আদায় বুথ পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। বিকেলে নবনির্মিত টোল প্লাজায় ২ এর ইটিসি বুথে পরীক্ষামূলক যানবাহন চলাচল চালু পরিদর্শন করেন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকোশলী শাহানারা ফেরদৌস সহ অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সচিব জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখেতে মেঘনা সেতু ২য় টোল প্লাজায় আরো ৬টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল আদায়ের বুথ পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। এ সেতুতে সবগুলো টোল কালেকশন (ইটিসি) আওতায় রয়েছে। সকল পরিবহনের মালিক ও চালককে (ইটিসি) মাধ্যমের টোল কালেকশন দেওয়ার অনুরোধ জানান। এতে সময় বাঁচবে ও যানজটমুক্ত থাকবে সড়ক।
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...
দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

মন্তব্য (০)