ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ''সচেতনতা- স্বীকৃতি- মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা" প্রতিপাদ্যকে সামনে রেখে অটিজম আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এএসএম আলী আহসান এর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান,
ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
এছাড়া সমাজসেবা কর্মকর্তা এস এম সুজাউদ্দিন রাশেদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...
দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

মন্তব্য (০)