• সমগ্র বাংলা

বিকাশে ভুলক্রমে অন্যত্র চলে যাওয়া টাকা ফেরত পেল ভুক্তভোগী 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল জেলা প্রতিনিধঃ নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ০১ ফেব্রুয়ারি/২০২৪ তারিখে নড়াইল জেলার কালিয়া থানার জামরিলডাঙ্গার মৃত আমানত হোসেন মোল্যার ছেলে মোঃ রাজু আহমেদ মোল্লা (২৮) বিকাশে টাকা পাঠাতে যেয়ে ভুলবশতঃ ডিজিট ভুল করে অন্য নাম্বারে ১,০০,৫০০/- (এক লক্ষ পাঁচ শত) টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে উক্ত ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ জনাব মোঃ শাহ্ দারা খান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারে যে, টাকা পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকায় চলে গেছে। অতঃপর জেলা সিসিআইসি শাখার একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার সদর থানা হতে উক্ত টাকা উদ্ধার করে। আজ ৩১ মার্চ/২০২৪ (রবিবার) দুপুর ১৩ঃ৪০ ঘটিকার সময় উদ্ধারকৃত ১,০০,৫০০/- (এক লক্ষ পাঁচশত) টাকা জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি মহোদয় আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে টাকা তুলে দেন। এ সময় বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা ফেরত পেয়ে ভুক্তভোগী আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "টাকা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। পুলিশ তার টাকা উদ্ধার করে দিয়ে প্রকৃত বন্ধুর প্রতিদান দিয়েছে।" তিনি পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজের প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ্ দারা খান, পুলিশ পরিদর্শক (নিঃ), সিসিআইসি; জনাব মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা নড়াইল সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo