• সমগ্র বাংলা

আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আজ শনিবার সকালে শয়ন কক্ষে ঝুলন্ত অবস্হায় বিশ্বনাথ টুডু নামে একজন বৃদ্ধ আদিবাসীর লাশ উদ্ধার করেছে স্হানীয়  থানা পুলিশ। লাশের শরিরে পচনের ধরন দেখে কয়েকদিন আগেই আত্বহত্যা জনিত মৃত্যু বলে ধারনা করছেন তারা। বিশ্বনাথ টুডু (৮০) ঘোড়াঘাটের  সিংড়া ইউনিয়নের কোশিগাড়ি গ্রামের মৃত রায়া টুডুর ছেলে।

ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ  জানান, সাংসারিক অশান্তির কারনে স্বামী এবং মেয়ে সন্তানকে ছেড়ে প্রায় ১০ বছর আগে ঘর ছেড়েছিল বিশ্বনাথের স্ত্রী।  পরে মেয়েকে বিয়ে দিয়ে একলা জীবন যাপন করতো সে। মনোকষ্টু তুর করতে ঘরে তৈরি চোলাই মদ চুয়ানীতে বুদ হয়ে থাকতো সে।

একাকীত্ব জীবন যাপনে অতিষ্ঠ হয়ে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্বহনন করেছে বিশ্বনাথ। আজ সকালে খবর পেয়ে লাশ উদ্ধারের সময় শরিরে পচন ধরার লক্ষন চোকে পড়েছে। ধারনা করা হচ্ছে দুই তিনদিন আগে আত্বহত্যা করেছে সে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। আত্বীয় স্বজনদের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo