ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫)। তিনি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, এক অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয় নি। মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের জানানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক মোটরসাইকেল করে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। সানারপাড় স্ট্যান্ডে আসলে অজ্ঞাত এক যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...
নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

মন্তব্য (০)