• সমগ্র বাংলা

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে বিএসএফ\'র গুলিতে আহত-১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে আজ মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফের)গুলিতে লিটন মিয়া(১৯)নামে এক বাংলাদেশী আহত হয়েছে। পরে বিএসএফ তাকে আটক করে।

স্থানীয়রা জানায়, লিটন সহ ৪ জনের একটি দল গরু আনার জন্য দুর্গাপুর সীমান্তের সীমানা পিলার ৯২৩ অতিক্রম করে ভারতের ভিতরে প্রবেশ করে। অবৈধভাবে গরু আনতে গেলে  ভারতের ৭৫ বিএসএফ রারথার ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে আসলেও লিটন মিয়ার পায়ে গুলি লেগে আহত হয়। পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। আহত লিটন মিয়া আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি সিও লে.কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo